Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ৩১ আগস্ট ২০২৫

জাপা নিষিদ্ধের দাবিতে জামায়াতের সমর্থন 

জাপা নিষিদ্ধের দাবিতে জামায়াতের সমর্থন 
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

শনিবার (৩০ আগস্ট) নুরকে দেখতে গিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি ছিল পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের দমননীতির চিত্র মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে গণ-অধিকার পরিষদের দাবির সঙ্গে আমরাও একমত।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের মারধরে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ