Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:২১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

সংঘর্ষের জেরে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

সংঘর্ষের জেরে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা হলেন—মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল তাদের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিমের অনুসারী ফয়সাল চৌধুরী গ্রুপ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী নাঈম সরকারের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা