Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:২৪, ২১ নভেম্বর ২০২৫

সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান 

খালেদা জিয়া ও নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়া ও নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত আনুষ্ঠানিকতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠানের সাইডলাইনে তিন নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ ও শুভেচ্ছা বিনিময় হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ড. ইউনূস খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

খালেদা জিয়া প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্যের খোঁজ নিয়ে শুভকামনা জানান। একই সময়ে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে আসেন। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও পরিবারের সদস্যরা।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা