Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:১৬, ২১ নভেম্বর ২০২৫

সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান 

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিকতার সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ ও শুভেচ্ছা বিনিময় হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাতে ড. ইউনূস বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। খালেদা জিয়া প্রধান উপদেষ্টার খোঁজ নেয়ায় ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ড. ইউনূসের সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা