Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:২৬, ১২ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

হাদিকে গুলির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্টে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, 

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই। যে কোনও সময়ই নয়। আমাদের মতাদর্শ যাই হোক, কেউ যদি ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেয়, তাকে আমরা একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে আছেন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, শুক্রবার দুপুর আড়াইটার পরে গুলিবিদ্ধ হাদীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলির চিহ্ন রয়েছে এবং বর্তমানে তার অবস্থার উদ্বেগজনক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী