Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:১২, ১২ ডিসেম্বর ২০২৫

প্রচারণার মাঝেই হামলা 

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালপাট এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিচ্ছেন।

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, বিকেল নাগাদ প্রচারণায় অংশ নেয়ার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী হঠাৎ গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত নভেম্বর মাসেই ওসমান হাদি অভিযোগ করেছিলেন—দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তিনি ধারাবাহিকভাবে হত্যার হুমকি পাচ্ছেন। গত ১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, বাড়িতে আগুন লাগানোসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

ওই পোস্টে তিনি দাবি করেন, 

তিন ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগের ‘খুনিরা’ বিদেশি নম্বর ব্যবহার করে ফোন ও টেক্সট বার্তা পাঠিয়ে তাকে নজরদারির কথা জানায় এবং পরিবারসহ প্রাণনাশের হুমকি দেয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, 

হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচনি এলাকা ও সমর্থকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

 

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী