Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৬, ২ জানুয়ারি ২০২৬

দাদা-দাদির কবরে শ্রদ্ধা, মোনাজাতে জাইমা

দাদা-দাদির কবরে শ্রদ্ধা, মোনাজাতে জাইমা
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাদের নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এ সময় পরিবারের একাধিক সদস্য তার সঙ্গে উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত দাদা ও দাদির কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান জাইমা রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সেখানে পৌঁছান। জিয়ারতকারীদের দলে পরিবারের মোট প্রায় ২০ জন সদস্য ছিলেন বলে জানা গেছে।

কবর জিয়ারতের পর তারা দীর্ঘ সময় ধরে মোনাজাতে অংশ নেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। শান্ত ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পরিবারটির সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করেন।

জিয়ারতকালে জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জিয়া পরিবারের এ জিয়ারতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আবেগ ও শোকের আবহ লক্ষ্য করা যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী