Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ২৭ ডিসেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় পাচ্ছেন এনআইডি

বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান

বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই দিনে ভোটার হচ্ছেন তার মেয়ে জাইমা রহমান। ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাবা ও মেয়ে দুজনই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজই তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান তার মা ডা. জুবাইদা রহমান। সেখানে জাইমার ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

এর আগে গত ২৩ জুন ডা. জুবাইদা রহমান জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। সে সময় তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয় এবং তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও পান।

এনআইডি মহাপরিচালক আরও জানান, তারেক রহমান ও জাইমা রহমান ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করেছেন। ভোটার নিবন্ধন শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের এনআইডি প্রদান করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী