Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১২ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজ ইস্যুতে সরকারের অবস্থানে একমত বিএনপি

ক্রিকেটারকে অপমান মানেই দেশকে অপমান: মির্জা ফখরুল

ক্রিকেটারকে অপমান মানেই দেশকে অপমান: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

একজন ক্রিকেটারকে অপমান করা মানে গোটা বাংলাদেশকে অপমান করার শামিল—এমন মন্তব্য করে মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে সরকারের নেয়া অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি তাতে একমত।

সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা এসব কথা বলেন। তিনি জানান, জাতীয় দলের একজন ক্রিকেটারকে লক্ষ্য করে প্রশ্ন তোলা বা অপমান করা কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং তা দেশের মর্যাদার সঙ্গেও সরাসরি জড়িত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এখনও দৃশ্যমান কোনও উন্নতি হয়নি। তার অভিযোগ, বর্তমান সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিস্থিতি মোটামুটি ভালো আছে। তবে আগামী ২২ তারিখের পর প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে। এ বিষয়ে কোনও আপস করা হবে না বলেও জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে এ আলাপচারিতায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন