Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১০ জানুয়ারি ২০২৬

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পূর্বঘোষিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফরের কথা থাকলেও আপাতত সে কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে দলীয়ভাবে বিষয়টি বিবেচনা করে সফর স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

মির্জা ফখরুল বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। তবে নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এ সফর স্থগিত করা হয়েছে।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় দলের স্থায়ী কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তারেক রহমান যেন সফলভাবে দল পরিচালনা করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফর করবেন তারেক রহমান। সফরের মূল উদ্দেশ্য ছিলো শহীদ জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিলো তারেক রহমানের। এরপর বগুড়ায় পৌঁছানোর কর্মসূচিও নির্ধারিত ছিলো। সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ শহীদ জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারতেরও কথা ছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশের বিভিন্ন স্থানে শিবির-ছাত্রশক্তির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা