Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫১, ২০ জানুয়ারি ২০২৬

ইসির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া এনসিপির

শোকজ দিতে হলে আগে তারেক রহমানকে করা উচিত: আসিফ

শোকজ দিতে হলে আগে তারেক রহমানকে করা উচিত: আসিফ
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিতে হলে সবার আগে তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া উচিত বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে এনসিপিকে লক্ষ্য করে শোকজ দিচ্ছে, অথচ প্রভাবশালী দলের ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন এনসিপির শীর্ষ নেতারা।

নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান দেশে ফেরার পর রাজধানী ঢাকা জুড়ে পোস্টার-ব্যানারে ছেয়ে গিয়েছিলো, এমনকি তার নির্বাচনী এলাকা গুলশানেও ব্যাপকভাবে ছবি ব্যবহার করে প্রচারণা চালানো হয়েছে। অথচ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় ছবি ব্যবহারের অভিযোগে এনসিপির নেতাদের শোকজ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, তাহলে বিএনপির চেয়ারম্যানকে কেনো কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান দেশে আসার পর যদি পোস্টার ও ছবি দিয়ে সর্বত্র প্রচারণা চালানো হয়, তাহলে আচরণবিধি অনুযায়ী তাকেই আগে শোকজ করা উচিত। অথচ সেটি না করে এনসিপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, রোববার আচরণবিধি ভঙ্গের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ এটি ছিলো নির্বাচনী প্রচারণা নয়, বরং গণভোটের প্রচার। অথচ অন্য রাজনৈতিক দল প্রতীক, ব্যানার ও পোস্টার ব্যবহার করে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ শোকজ উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ দাবি করেন, এনসিপির দুই নেতার দেয়া শোকজ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বিতর্কিত নির্বাচনের মতোই এবারও দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হচ্ছে। মাঠপর্যায়ের কর্মকর্তারাও বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে রোববার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে নোটিশ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচারের নির্ধারিত সময় শুরু হওয়ার আগেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাদের শোকজ করা হয়।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি
যশোরে ৫ মাদকসেবী ও কারবারির জেল-জরিমানা
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী
এই দামি বালিশ জাদুঘরে রাখা উচিত: প্রধানমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
মার্কিন চুক্তি অন্য দেশের সঙ্গে তুলনা করে দেখুন: পররাষ্ট্রমন্ত্রী
‘এনসিপি বসন্ত’ চলমান
বিদ্যুতের দাম বাড়তে পারে ১৭-২১ শতাংশ
আমি হারিনি, পদত্যাগও করবো না: মমতা
নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ
এক ইঞ্চি মাটিও ছাড়বো না: শুভেন্দুকে নাজিম উদ্দীন আলম
চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী উগ্রবাদী বিজেপির সহিংসতা
শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, প্রবাসী পরিবারের আর্তনাদ