Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ১৭ জানুয়ারি ২০২৬

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের রুখতে রাজপথে নামবো: আসিফ মাহমুদ

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের রুখতে রাজপথে নামবো: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে পেশিশক্তি প্রদর্শনী এবং ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেছেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে এবং এখন দ্বৈত নাগরিক হয়েও জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। প্রয়োজনে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি চলাকালে প্রার্থীরা একেকজন শত শত লোক নিয়ে উপস্থিত হচ্ছেন, যা রীতিমতো পেশিশক্তির প্রদর্শনী। এর মাধ্যমে কমিশনকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ইসিকে কোনোভাবেই একটি দায়সারা নির্বাচন আয়োজন করার সুযোগ দেয়া হবে না।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও বলেন, যারা অতীতে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পদ গড়েছে, তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো না। যদি তাদের সুযোগ দেয়া হয়, তবে আমরা রাজপথে নেমে তা প্রতিহত করবব।

এনসিপির এ নেতা জানান, বিতর্কিত প্রার্থীদের বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে আইনি প্রক্রিয়ায় ফল না আসলে তারা জনগণের শক্তি নিয়ে রাজপথে নামতে পিছপা হবেন না। তিনি নির্বাচন কমিশনকে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

উল্লেখ্য যে, এদিন দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানি চলাকালে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এনসিপির পক্ষ থেকে এ কঠোর বার্তা এলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজ নামে স্কুলের নামকরণ বন্ধে শাহে আলমের চিঠি
চীনা জে-১০সিই কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক: আসিফ মাহমুদ
বিতর্কের মুখে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে দুর্দান্ত হ্যাটট্রিক
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এখন আরও দুর্বল: ওবামা
পুলিশের পোশাকে ফের পরিবর্তন
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ
ভিভাটেক ২০২৬: দশক পূর্তির উৎসবে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
নাইজারের বিমানবন্দরে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৩৫
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে গুঁড়িয়ে দিলো কানাডা
শান্তিচুক্তির জন্য মরিয়া ছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি