Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৩ জানুয়ারি ২০২৬

বাকি আসনে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা

এনসিপি ৩০ আসনে লড়বে: আসিফ

এনসিপি ৩০ আসনে লড়বে: আসিফ
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের অংশ হিসেবে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দেবে। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় দলটির সব নেতাকর্মী এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলেও তিনি জানান।

তিনি বলেন, এ জোটটি মূলত আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারমুখী একটি রাজনৈতিক জোট। জোট গঠনের ক্ষেত্রে এনসিপি অনেক ছাড় দিয়েছে, পাশাপাশি অন্য দলগুলোর মধ্যেও ছাড় দেয়ার মানসিকতা থাকায় এ জোট সম্ভব হয়েছে। তার দাবি, এ জোটই আগামী নির্বাচনে সরকার গঠন করবে।

দলীয় অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তারা এনসিপির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এটি কোনও আদর্শিক জোট নয়; বরং একটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক জোট। বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এ সমঝোতা করা হয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এনসিপির প্রার্থী না থাকা ২৭০টি আসনে দলটি প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে মাঠে থেকে গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবে এনসিপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী