Sobar Desh | সবার দেশ সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩২, ২৪ জানুয়ারি ২০২৬

যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানই সম্মান: জামায়াত আমির

যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানই সম্মান: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত যুবকদের জন্য সম্মানজনক ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, যাতে তারাই দেশ গড়ার প্রধান হাতিয়ারে পরিণত হতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় গেছে, তাদের কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলো না। একইভাবে কেউ দাবি করতে পারবে না যে তারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে বা জাতিকে একটি মানসম্মত ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছে। তিনি বলেন, তবে জামায়াতে ইসলামীর অংশগ্রহণে গঠিত সরকারের সময়ে দায়িত্বে থাকা দুজন মন্ত্রীর একজনের বিরুদ্ধেও আজ পর্যন্ত কেউ কোনও দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।

সিরাজগঞ্জের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে জামায়াত আমির বলেন, জেলার ছয়টি আসনের মধ্যে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী একজন নির্যাতিত নেতা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। জনগণের সমর্থন ও ভালোবাসায় জামায়াত সরকার গঠন করতে পারলে মাওলানা রফিকুল ইসলাম খান অবশ্যই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং মন্ত্রিত্বের দায়িত্বও পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, উল্লাপাড়াসহ সারা দেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কখনও চাঁদাবাজি, জমি দখল, স্ট্যান্ড দখল, মামলা বাণিজ্য কিংবা কারও সম্মানহানির মতো কর্মকাণ্ডে জড়িত ছিলো না। বরং এ জামায়াতকেই ধ্বংস করার জন্য ধারাবাহিকভাবে নানা দমন-পীড়ন চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের মাধ্যমে দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক কেড়ে নেয়া হয়েছে, দলীয় কার্যালয়ে তালা দেয়া হয়েছে এবং নেতাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে।

পথসভায় উপজেলা জামায়াত আমির অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিগবা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার মোশারফ আদনানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চাঁদাবাজির অভিযোগে বিএনপি এমপির ছেলে আটক
সৌদি আরবকে উড়িয়ে স্পেনের শক্ত বার্তা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
সংসদে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে তুমুল উত্তেজনা
দলীয় নেতা নিহতের প্রতিবাদে শিবিরের শাহবাগ অবরোধ
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
‘এটা শাহবাগ নয়’ মন্তব্যে ক্ষোভ সারজিস আলমের
নিষিদ্ধ আওয়ামী লীগের রাতের ভোটের এমপি মেরী মারা গেছেন
প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
জাতিকে দেয়া ওয়াদা রাখেনি বিএনপি: জামায়াত আমির
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি-জনতা
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ আ.লীগের মামলা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিমান উপহার দিলো কাতার
উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা