বিভ্রান্তকারীদের ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান তারেক রহমানের
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে অনেকেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এ ধরনের লোকদের দেখামাত্র ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, যারা গত ১৬ বছর জনগণের পাশে ছিলো না, বরং ক্ষমতাসীনদের সঙ্গে মিশে ছিল, তারাই এখন নতুন করে বিভ্রান্তি ছড়াতে মাঠে নামবে।