Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:০২, ২৫ জানুয়ারি ২০২৬

নিশ্চিত হলো ১১ দলীয় জোট 

জামায়াত জোটে যোগ দিলো লেবার পার্টি

জামায়াত জোটে যোগ দিলো লেবার পার্টি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত নেতৃত্বাধীন জোটে নতুন সংযোজন হলো লেবার পার্টি। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ যোগদানের ফলে জোট এখন ১১ দলের হয়ে দাঁড়ালো।

এর আগে ১১ দলীয় জোট ঘোষিত হলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গিয়েছিলো। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছিলেন, নির্বাচনী জোটে আরও একটি দল যুক্ত হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেন, আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী দেশ গড়তে চাই। সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টি আমাদের জোটে যোগ দিয়েছে।

এ যোগদান জোটকে আরও শক্তিশালী করার পাশাপাশি আসন্ন নির্বাচনে রাজনৈতিক সমন্বয় ও প্রার্থী বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা