Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:৩০, ২৭ জানুয়ারি ২০২৬

দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল

দলীয় প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ এনসিপি সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম আদিবের নির্বাচনি সভায় নেক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি বাংলামোটর পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ, সদস্য সচিব এস এম শাহরিয়ার এবং যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাবেদ রাসিন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ এলাকায় একজন গণঅভ্যুত্থানের নেতার ওপর হামলা আমাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সারা দেশে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার প্রচেষ্টা চলছে, তাতে প্রশাসন নীরব অবস্থান নিলেও আমরা একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।

তিনি আরও বলেন, এনসিপি দেশের জনগণকে নিরাপদ পরিবেশে ভোট দিতে নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল