Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২০ জানুয়ারি ২০২৬

বিএনপির চাপে সিদ্ধান্ত বদলাচ্ছে ইসি—প্রধান উপদেষ্টাকে এনসিপি

বিএনপির চাপে সিদ্ধান্ত বদলাচ্ছে ইসি—প্রধান উপদেষ্টাকে এনসিপি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) বিএনপির চাপের মুখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে এবং আইনি অবস্থান থেকে সরে আসছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের মতো স্পর্শকাতর বিষয়ে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে, যা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা ও সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিএনপির চাপে পড়ে নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। একই সঙ্গে ইসি সংস্কার ও গণভোটের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে, যা গণতান্ত্রিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন যদি সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করা যায় না। তিনি অভিযোগ করেন, ইসি যদি মনে করে দেশে একটাই রাজনৈতিক দল কার্যকর, তাহলে তারা বাস্তবতা ভুলভাবে দেখছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হলে এনসিপিকে রাজনৈতিক অবস্থান নিতে হবে। সংঘাত এড়াতে চাইলেও পক্ষপাতদুষ্ট আচরণ চলতে থাকলে মাঠে নামতে বাধ্য হবে দলটি।

এনসিপি আহ্বায়ক দাবি করেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে সিদ্ধান্ত দেয়া হয়েছে। তার ভাষায়, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এনসিপি একমত নয় এবং এ ইস্যুতে আদালতের শরণাপন্ন হবে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান দেশে ফেরার সময় রাজধানীজুড়ে পোস্টার ও ব্যানারে ভরে গিয়েছিলো, কিন্তু তখন প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকসভাকে কেন্দ্র করেও প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমানের একটি বক্তব্য উল্লেখ করে নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, তিনি যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছিলেন, তার অংশ কি স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা?

এদিনের বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও দুই নেতা। বিকেল ৫টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি