Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৩, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৭, ৬ জানুয়ারি ২০২৬

ইসিকে জানালেন আসিফ মাহমুদ

জাতীয় পার্টিকে নির্বাচনে না রাখার দাবি এনসিপির

জাতীয় পার্টিকে নির্বাচনে না রাখার দাবি এনসিপির
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) অংশ নিতে না দেয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জাতীয় পার্টি অতীতে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে, তাই তাদের নির্বাচনে থাকার কোনও নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কারভাবে জানিয়েছি—আমরা চাই না জাতীয় পার্টি এ নির্বাচনে থাকুক। তারা বিগত ফ্যাসিবাদী শাসনের অংশীদার ছিলো। নির্বাচনের মাধ্যমে তাদের কোনও ধরনের পুনর্বাসন এনসিপি কখনোই মেনে নেবে না।

এনসিপির এ দাবির বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, কমিশন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন ও বিধিমালার আওতার মধ্যে থেকেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, কমিশনের ওপর আমরা চাপ সৃষ্টি করছি না, তবে জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া জরুরি। যারা গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে, তাদের নির্বাচনী বৈধতা থাকা উচিত নয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দলটির মোট ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন ১৬৭ জন। এ পরিস্থিতির মধ্যেই জাতীয় পার্টির নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী