Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২৪ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারে ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে দেশের ২৩৮টি সংসদীয় আসনে নিজেদের ‘গণভোটের প্রার্থী’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও মাঠপর্যায়ে গিয়ে গণভোটের পক্ষে প্রচারণা চালাবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, এনসিপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গিয়ে শাপলা কলি প্রতীকের পাশাপাশি ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া কেনো জরুরি, তা জনগণের সামনে তুলে ধরা হবে।

তিনি জানান, ঘোষিত ২৩৮টি আসনের এনসিপি প্রার্থীরা নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন না। তবে তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের যৌক্তিকতা ব্যাখ্যা করবেন। এর মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে জনসমর্থন আদায় করাই তাদের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এনসিপির নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করতে আগামীকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে দলের নির্বাচনী থিম সং প্রকাশ করা হবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা