Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:১২, ২১ জানুয়ারি ২০২৬

তিন নেতার মাজার-হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির প্রচার শুরু

তিন নেতার মাজার-হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির প্রচার শুরু
ফাইল ছবি

তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ প্রচার কার্যক্রমের সূচনা করবে দলটি।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে দলটি নির্বাচনী মাঠে সরাসরি প্রচারে নামবে।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার এলাকা থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে। এ সময় দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনে মোট ৩০টি আসনে প্রার্থী দিয়েছে দলটি।

ঢাকা বিভাগের বিভিন্ন আসনে এনসিপির প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ।

এছাড়াও রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ আসনে মাহাবুব আলম, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নেত্রকোণা-২ আসনে ফাহিম রহমান খান, রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং বান্দরবান পার্বত্য জেলা আসনে এস এম সুজা উদ্দিন সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ, দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান মুজাহিদ, ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, গাজীপুর-২ আসনে আলী নাছের খান, মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী, নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির এবং মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাস এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনসিপি নেতারা আশা প্রকাশ করেছেন, নির্বাচনী প্রচারণার মাধ্যমে জনগণের কাছে তাদের রাজনৈতিক অবস্থান, কর্মসূচি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরতে পারবেন এবং নির্বাচনে ইতিবাচক সাড়া মিলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন