Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪২, ২৯ জানুয়ারি ২০২৬

কৃষকদের জন্য ঋণ মওকুফ ও সেচ বিপ্লবের প্রতিশ্রুতি

সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের জন্য বড় অর্থনৈতিক সহায়তা ও কৃষি অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

দীর্ঘ সময় পর রাজশাহীতে গিয়ে জনসভায় অংশ নেয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি এদিন রাজশাহীর মাদ্রাসা মাঠে ভাষণ দেন।

জনসভায় কৃষিখাতকে অগ্রাধিকার দেয়ার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে এবং অর্থনৈতিক চাপ কমাতে ঋণ মওকুফ কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে কৃষিপণ্যের সংরক্ষণ ও বাজারজাত ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে এবং আমসহ কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে। এতে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচি এবং পরবর্তীতে খালেদা জিয়ার আমলে নেওয়া বৃহৎ সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিতে বড় অবদান রেখেছিলো। তবে গত ১৬ বছরে পদ্মা নদীকেন্দ্রিক প্রায় এক হাজার কোটি টাকার সেচ প্রকল্প পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সেচ ব্যবস্থাকে শুধু রাজশাহীতে সীমাবদ্ধ রাখা হবে না, বরং রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত কৃষকরা যাতে এর সুবিধা পায়, সে পরিকল্পনা নেয়া হবে। তার ভাষায়, উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে এবং কৃষক সমৃদ্ধ হলে দেশও এগিয়ে যাবে।

কৃষকদের জন্য পৃথক কৃষি কার্ড চালুর কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। তার দাবি, এ কার্ডের মাধ্যমে কৃষিঋণ, সার, বীজসহ কৃষি উপকরণ সরবরাহ সহজ করা হবে। একইসঙ্গে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। এ ধরনের কার্ড ব্যবস্থার মাধ্যমে কৃষি প্রণোদনা ও কৃষি সহায়তা কার্যক্রম সহজ হবে বলে তিনি জানান। 

এ ছাড়া রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে সরকার সহযোগিতা দেবে বলেও জানান।

জনসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের ছোবলে বিপর্যস্ত দেশ, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন
‘অলিম্পিকে লিঙ্গ পরীক্ষা নারীদের জন্য অপমানজনক’
হরমুজের পর ওমান উপসাগর নিয়ন্ত্রণে নিলো ইরান
‘জিরো ওয়েটিং টাইমে’ চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেলো কিশোর সাব্বিরের
তেলের দাম ব্যারেল ছাড়ালো ১১৫ ডলার
গণভোট অধ্যাদেশ বাতিলের পথে, আসছে না সংসদে
ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর
ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
দেশে ফিরলো দিলারা হাফিজের লাশ, আজ সংসদ প্রাঙ্গণে জানাজা
পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক
নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য
স্থল হামলা হলে ‘হাঙরের খাবার’ হবে মার্কিন সেনারা
উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ
১৩৩ অধ্যাদেশে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে গণভোট হয়নি: নাহিদ ইসলাম