Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় ভিন্ন কর্মসূচি

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় জনসভা বাতিল

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় জনসভা বাতিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গতকাল দলীয়ভাবে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। তবে পরবর্তী সময়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ৮ ফেব্রুয়ারির নয়াপল্টনের কেন্দ্রীয় সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, পূর্বঘোষিত ওই কেন্দ্রীয় জনসভার পরিবর্তে দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় পৃথক জনসভা ও নির্বাচনী বক্তব্য দেবেন। ফলে ঢাকায় একটি কেন্দ্রীয় জনসভা আপাতত আর হচ্ছে না।

রিজভী আরও বলেন, ৮ ও ৯ ফেব্রুয়ারি তারেক রহমান ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্তে নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে পারেন। এসব কর্মসূচির বিস্তারিত সময় ও স্থান পরে জানানো হবে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, আগামী রোববার নির্বাচনের আগে বিএনপির শেষ কেন্দ্রীয় জনসভা অনুষ্ঠিত হবে। তবে একদিনের ব্যবধানে সে সিদ্ধান্ত পরিবর্তন করে সমাবেশ বাতিলের ঘোষণা দেয়া হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল