Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

চসিক সাবেক মেয়র মনজু ফের বিএনপিতে!

চসিক সাবেক মেয়র মনজু ফের বিএনপিতে!
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমকে ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি বিএনপির প্রার্থীর পক্ষে সরাসরি প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। এতে করে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে— তিনি কি আবার বিএনপিতে যোগ দিচ্ছেন?

বিশেষ করে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে নিয়মিতভাবে মাঠে নামতে দেখা যাচ্ছে মনজুর আলমকে। বিভিন্ন সভা-সমাবেশে তার সক্রিয় উপস্থিতি এ জল্পনাকে আরও জোরালো করেছে।

রাজনৈতিক জীবনের শুরুতে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর হিসেবে রাজনীতিতে যুক্ত হন মনজুর আলম। তবে ২০১০ সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং দলটির সমর্থনে চসিক মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে টানা পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। এক সময় তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।

২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি রাজনীতি থেকে অবসরের কথা জানান। এরপর দীর্ঘদিন তাকে সক্রিয় রাজনীতির মাঠে দেখা যায়নি।

তবে সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণায় তার সরব উপস্থিতি আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। শুক্রবার চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর সমর্থনে নিউ মনসুরাবাদ হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মনজুর আলম।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশ ও জাতির একমাত্র ভরসা বিএনপি। দেশের কল্যাণ ও রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে বিএনপি ৩১ দফা কর্মসূচি জাতির সামনে তুলে ধরেছে বলে তিনি উল্লেখ করেন।

মনজুর আলম বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করা হলে ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশ ও জনগণ উপকৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়া বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!