Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় ৪০টি খেলার মাঠের প্রতিশ্রুতি তারেক রহমানের

ঢাকায় ৪০টি খেলার মাঠের প্রতিশ্রুতি তারেক রহমানের
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমান। নির্বাচিত হলে নিজ নির্বাচনি এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে এসব মাঠ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্বরে এক নির্বাচনি পথসভায় এ অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিকাশের জন্য খেলার মাঠ অপরিহার্য। নগরায়নের চাপে ঢাকায় উন্মুক্ত স্থান ও মাঠ ক্রমেই কমে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারের অংশ হিসেবে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পথসভা ও গণসমাবেশে অংশ নিচ্ছেন এবং ভোটারদের কাছে উন্নয়ন ও নগর পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর