Sobar Desh | সবার দেশ দোহার প্রতিনিধি

প্রকাশিত: ০১:০১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১ আসন দোহার-নবাবগঞ্জে জামায়াত আমির 

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
ছবি: সংগৃহীত

ঢাকা-১ আসনের দোহারে জয়পাড়া পাইলট স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে তিনি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ উপহার দেবেন।

শফিকুর রহমান সমাবেশে বলেন, মানুষ নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। তাদেরকে সরিয়ে দেশের মানুষকে মামলাবাজদের কবল থেকে মুক্ত করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে সরকার ১৮ কোটি জনতার জন্য কাজ করবে, দলের নয়।

তিনি দোহার-নবাবগঞ্জকে কৃষি শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় বলে জানান। নজরুল ইসলামকে বিজয়ী করলে এলাকার সব সমস্যা সমাধান হবে, চাঁদাবাজি, দস্যুতা বা সামাজিক নিরাপত্তাহীনতা আর থাকবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করা হবে না।

সমাবেশে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে তরুণদের জন্য সুযোগ তৈরি হবে। প্রবাসীদের প্রতি যথাযথ ব্যবস্থা নেয়া হবে যাতে মৃত্যুর পর লাশ ঠিকভাবে দেশে আসে। সকল ধর্মের মানুষের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।

ডা. শফিকুর রহমান প্রার্থীর সঙ্গে হাত মেলিয়ে জনতার সামনে পরিচয় করান এবং ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি যুবকদের উদ্দেশে বলেন, আগামী বাংলাদেশ তাদের হাতে। তারা প্রার্থীর জয় নিশ্চিত করবে।

সমাবেশে প্রার্থী নজরুল ইসলাম, ব্যারিষ্টার শাহরিয়ার কবির, ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা জামায়াত নেতারা বক্তব্য দেন। সভায় বিপুল সংখ্যক নারী, পুরুষ, যুবক ও ছাত্র উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন ছিলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী