Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ইতিবাচক রাজনীতির বার্তা

শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি প্রথমে যাবেন ডা. শফিকুর রহমান–এর বাসায়। এরপর রাতে সফর করবেন নাহিদ ইসলাম–এর বাসায়।

শনিবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নির্বাচন ও গণভোট-পরবর্তী প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিতে পারে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দলীয় সূত্র বলছে, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা