Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

একটিতে খেলাফত মজলিস

শ্বশুরবাড়িতে ঝড় তুললেন তারেক রহমান—১৯ আসনের ১৮টিতেই জয়

শ্বশুরবাড়িতে ঝড় তুললেন তারেক রহমান—১৯ আসনের ১৮টিতেই জয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বড় ধরনের সাফল্য পেয়েছে বিএনপি। ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে দলটি। বাকি একটি আসনে জয়ী হয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী। তবে একটি আসনেও বিজয় পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে বিএনপি। সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। কেবল সিলেট-৫ আসনে দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান জয় লাভ করেন।

সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার জেলার চারটি আসনেই জয় পেয়েছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের সবকটিতেই জয় নিশ্চিত করেছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল নির্বাচিত হয়েছেন।

সামগ্রিকভাবে সিলেট বিভাগে বিএনপির এ বিপুল জয়কে দলটির জন্য বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিভাগটির ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয় পাওয়ার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলে শক্ত অবস্থান নিশ্চিত করলো বিএনপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা