Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

জনমানুষের ভালোবাসার কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

জনমানুষের ভালোবাসার কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক পর দেশে ফিরছে বিএনপি শাসন। গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ঐতিহাসিক এ জয়ের পর আজ প্রথম শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়ে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুরে গুলশানের বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দফতর মসজিদের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তাঁর বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাসভবনের সামনে শত শত উৎসুক জনতা ভিড় জমান। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে সামনে পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন।

সাধারণত কড়া নিরাপত্তার মধ্যে চলাফেরা করলেও আজ ছিলো ভিন্ন দৃশ্য। নামাজে যাওয়ার পথে জনতার ভিড় দেখে তারেক রহমান নিজেই তাঁর গাড়ির দরজা খুলে দেন এবং কিছু সময়ের জন্য গাড়ি থামান। তিনি উপস্থিত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের পরিচয় ও কুশলাদি জানতে চান।

এ সময় উপস্থিত জনতার মধ্য থেকে অনেকেই উচ্চস্বরে বলতে থাকেন, নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার সঙ্গে আছি। সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত সমর্থন ও আবেগ দেখে তারেক রহমান আপ্লুত হয়ে পড়েন। তিনি হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানান এবং বলেন, আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

গতকাল অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তিনি নিজে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছেন। দল থেকে ইতিমধ্যে ঘোষণা দেয়া হয়েছে যে, বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার প্রাক্কালে সাধারণ মানুষের সঙ্গে তার এ হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে। সংক্ষিপ্ত আলাপ শেষে তিনি নৌবাহিনী সদর দফতর মসজিদে গিয়ে সাধারণ মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা