Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য

বগুড়া-৬ আসনে তারেক রহমানের ভূমিধস জয়

বগুড়া-৬ আসনে তারেক রহমানের ভূমিধস জয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড এবং সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৫০টি কেন্দ্রের সব কটির ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে ৭১ দশমিক ৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর আবারও আসনটি বিএনপির দখলে এলো।

গণভোটের ফলাফল

সংসদ নির্বাচনের পাশাপাশি এ আসনে অনুষ্ঠিত গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য দেখা গেছে। মোট ২ লাখ ৯৫ হাজার ৭৮২টি ভোটের মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২০৩টি।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বগুড়া-৬ আসনে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা