Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা 

ভাষা শহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা 
ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী জোট থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা একসঙ্গে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদ বেদিতে ফুল দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্যরাও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরাও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানান। তারা হলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।

এরও আগে, একুশের প্রথম প্রহরে সবার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনার এলাকায় ছিলো শোক ও শ্রদ্ধার আবহ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণে জাতি আবারও একাত্মতা প্রকাশ করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা