Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে নয়: গয়েশ্বর

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে নয়: গয়েশ্বর
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। মন্ত্রী না হওয়ার বিষয়টি জেনেই তিনি শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম, দক্ষিণ থানার ওসি এম সাইফুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা।

গয়েশ্বর বলেন, 

আমি জানতাম, মন্ত্রী হবো না। তবুও সেখানে গিয়েছিলাম। আপনারা বলছেন মন্ত্রী না করায় রাগ করে চলে এসেছি—এটা সত্য নয়। আমি স্পষ্ট করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি মন্ত্রিপরিষদে যোগ দেবো না।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে তিনি জনগণের প্রতিনিধি। মানুষের পক্ষে কথা বলা, নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করা এবং ন্যায়সংগত অবস্থান নেয়াই তার রাজনৈতিক দায়িত্ব।

গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তাকে ঘিরে একটি বাগবিতণ্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি আগেই জানতে পারতেন। সিনিয়র নেতা হিসেবে তাকে সামনের সারিতে বসার আসন দেয়া হয়েছিলো। কিন্তু এক কর্মকর্তা মন্ত্রী ছাড়া অন্য সবাইকে আসন ছেড়ে দিতে বলেন এবং না গেলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকার হুমকিও দেন। এ পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরে অনেকে তাকে ফিরে থাকতে অনুরোধ করলে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ