Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ২৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এসব স্থাপনা ও সেবাকর্মীদের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে গোপালগঞ্জের সব শ্রেণির গ্রাহকের প্রতি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে যেন হামলার লক্ষ্যবস্তু করা না হয়। এসব স্থাপনা বা সেবাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জে গত কয়েক দিন ধরে অস্থিরতা ও সহিংসতা চলছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত যানবাহনে হামলার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন কিংবা দায়িত্ব পালনরত কর্মীদের ওপর হামলা হলে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। সে কারণেই গ্রাহকদের সতর্ক করতে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, বিদ্যুৎ স্থাপনা ও উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে বাধা সৃষ্টি হলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখা সম্ভব নাও হতে পারে। এর প্রভাব পুরো জেলার গ্রাহকদের ওপর পড়তে পারে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ সরবরাহ একটি জরুরি জনসেবা। এ ব্যবস্থার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে শুধু একটি এলাকা নয়, বৃহত্তর জনগোষ্ঠী বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জরুরি সেবাও এতে বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

এ অবস্থায় রাজনৈতিক বিরোধ বা সংঘাতের জেরে বিদ্যুৎ স্থাপনা ও সেবাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত না করার আহ্বান জানিয়েছে ওজোপাডিকো। সংস্থাটির সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে তার ভোগান্তি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; জেলার সাধারণ গ্রাহকদেরও এর মূল্য দিতে হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা দুই দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা
প্রধানমন্ত্রীকে সব বলে দিবো: আমির হামজা
পুলিশ এখন ফ্যাসিস্টের দেয়া রাজনৈতিক মামলার পাহারাদার
বাংলাদেশ দখলের হুমকি, ভারতের মন্ত্রীর বক্তব্যের নিন্দা জামায়াতের
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই প্রযুক্তিবিদ নিহত
সাইবার হামলার শিকার ফিফা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদ-রকেট, ভোগান্তিতে গ্রাহক
একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে
সরকারের নির্লিপ্ততা পররাষ্ট্রনীতির জন্য লজ্জার: নাহিদ ইসলাম
গোপালগঞ্জে বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ
জিয়াউল আহসানের বাড়ির নামফলক বদলে ‘খুনির বাড়ি’
জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?