Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২১, ২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিচ্ছিন্ন হলো ট্রেন চলাচল

গোপালগঞ্জে বিচ্ছিন্ন হলো ট্রেন চলাচল
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে একের পর এক সহিংসতা, থানা ও সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়া ও হুমকির ঘটনায় জেলার ওপর দিয়ে সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তাঝুঁকির কারণে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তনগর, কমিউটার ও লোকাল মিলিয়ে মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ বা সীমিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব ট্রেন নির্ধারিত গন্তব্যে চলাচল করবে না। এতে গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা-ঢাকা-গোপালগঞ্জ-বেনাপোল রুটে চলাচলকারী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা বন্ধ রাখা হয়েছে। বুধবার ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে আটকা পড়ে। গোপালগঞ্জ ও নড়াইল অংশে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বৃহস্পতিবার থেকে ট্রেনটির চলাচল স্থগিত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা ও রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচলও সীমিত করা হয়েছে। বুধবার ট্রেনটি রাজবাড়ীর কালুখালী পর্যন্ত গিয়ে আর সামনে এগোতে পারেনি। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে কালুখালী পর্যন্ত চলাচল করবে। কালুখালী থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ঢাকা-গোপালগঞ্জ রুটে গত ১০ আগস্ট চালু হওয়া অভিযাত্রী কমিউটার ট্রেনের যাত্রাও স্থগিত করা হয়েছে। বুধবার যাত্রীদের অনুরোধে ট্রেনটি কাশিয়ানী পর্যন্ত গিয়ে ঢাকায় ফিরে আসে। তবে নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার থেকে এ ট্রেনের চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া রাজবাড়ী থেকে কালুখালী হয়ে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত চলাচলকারী রাজবাড়ী-গোবরা লোকাল ট্রেনটিও আপাতত গোবরা যাবে না। ট্রেনটি কালুখালী স্টেশন থেকেই ফিরে আসবে।

রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপালগঞ্জের বিভিন্ন রেলস্টেশনে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্টেশন কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। ট্রেন, যাত্রী ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় স্টেশন কর্মকর্তাদের অনুরোধও এতে বিবেচনা করা হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে। তবে কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময় জানানো হয়নি।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়ার অভিযোগ ওঠে। এ সময় একটি হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এ ছাড়া বৃহস্পতিবার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এবং বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার পর জেলার রেলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিলো যুবদল–ছাত্রদল
সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
হুতি হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত
ভ্যান গঘের চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড ১৯ কোটি ডলারে
জিয়াউল আহসানের বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে আগুন
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোন এলাকায় কবে ভোট
দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস, ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল
পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিচ্ছিন্ন হলো ট্রেন চলাচল
পোশাক খাতের আন্দোলনে ক্ষতি ৪ হাজার কোটি টাকা
বয়স্ক নারীদের যৌন সক্রিয়তায় ভিটামিন ডি’র ভূমিকা
এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার
হাসিনা লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ
তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি শি জিনপিংয়ের
নারী পোশাকশ্রমিককে হামলা নিয়ে রাজনৈতিক অপপ্রচার, মৃত্যুর খবরও গুজব
এনাফ ইজ এনাফ, খুনিদের আর ছাড় নয়: প্রধানমন্ত্রী
বিএনপি এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা