Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার মামলার রায় সামনে রেখে উত্তেজনা বাড়ছে

‘শাটডাউন’ ঘিরে গোপালগঞ্জে পুলিশ–বিজিবির কড়া নজরদারি

‘শাটডাউন’ ঘিরে গোপালগঞ্জে পুলিশ–বিজিবির কড়া নজরদারি
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মাফিয়া হাসিনার রায় ঘোষণাকে ঘিরে গোপালগঞ্জজুড়ে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনভিত্তিক ‘শাটডাউন’ কর্মসূচি কেন্দ্র করে যেন কোথাও উত্তেজনা বা নাশকতা সৃষ্টি না হয়—সে লক্ষ্যেই পুরো জেলায় কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ–বিজিবি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জেলার নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত বাহিনী ইতোমধ্যেই মাঠে নামানো হয়েছে। রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মোট ৭০০ সদস্য, বিজিবির আরও ১০০ সদস্য এবং অতিরিক্ত ৬০ জন পুলিশ বিভিন্ন স্পর্শকাতর স্থানে টহল দিচ্ছেন। তিনি বলেন, রায় ঘোষণার আগে-পরে সম্ভাব্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করবে। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নতুন অনলাইন কর্মসূচি ঘোষণার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে আরও কয়েক ধাপ।

এদিকে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে গোপালগঞ্জের তিন উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা হয়েছে। সদর থানায় দুটি, কোটালীপাড়ায় একটি এবং কাশিয়ানীতে একটি মামলা দায়ের করা হয়েছে। চারটি মামলায় মোট ৯০৯ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ১৯৯ জনের নাম উল্লেখ রয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুর পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সর্বোপরি, রায় ঘোষণার আগের দিন গোপালগঞ্জজুড়ে উত্তেজনা ও টানটান নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা