Sobar Desh | সবার দেশ গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ২১ জুলাই ২০২৫

গোপালগঞ্জে উঠলো কারফিউ, শিথিল ১৪৪ ধারা

গোপালগঞ্জে উঠলো কারফিউ, শিথিল ১৪৪ ধারা
ছবি: সংগৃহীত

চার দিন ধরে চলমান কারফিউ ও ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর কোনো কারফিউ বা ১৪৪ ধারা বলবৎ থাকবে না। তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে নতুন কোনো নির্দেশনা দেয়া হতে পারে বলেও জানানো হয়।

এদিকে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। পদযাত্রা শুরু হতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেদিন দিনভর সহিংসতায় প্রাণ হারান অন্তত পাঁচজন। আহত হন অনেকে।

ঘটনার পর রাত ৮টা থেকে প্রথম দফায় জারি করা হয় কারফিউ, যা চলে টানা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে তা শুক্রবার বেলা ১১টা পর্যন্ত বাড়ানো হয়। পরে আবারও কয়েক দফা বাড়ানো হয় কারফিউর সময়সীমা।

পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় রোববার রাত থেকে কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা