১১ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
ফল প্রকাশের মধ্য দিয়ে কয়েক মাসের অপেক্ষার অবসান হলো লাখো শিক্ষার্থীর। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা এখন উচ্চশিক্ষার পরবর্তী ধাপে ভর্তি প্রস্তুতি নিতে পারবেন।
সবার দেশ/এমকেজে




























