Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ২ জুলাই ২০২৬

অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী

আজ শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা

আজ শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা
ফাইল ছবি

দেশজুড়ে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ‘একক ও অভিন্ন’ প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জানান, এবার দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। নারী শিক্ষায় অগ্রগতির ধারাবাহিকতায় এবারও ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

বোর্ডভিত্তিক হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। অন্যদিকে সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৬৯৪ জন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসে লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চলবে।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ চালু করা হয়েছে। এ সেল থেকে দেশের যেকোনও কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘বডি অন ক্যামেরা’ ব্যবহার করতে বলা হয়েছে, যাতে যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হয়।

পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নকলের জন্য কুখ্যাত সব ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য এলাকা ও দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কয়েকটি বিশেষ ভেন্যু বহাল রাখা হয়েছে এবং সেখানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রশ্ন ছড়ালে বা প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করলে সংশোধিত ‘পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০’ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হয়েছে। কেন্দ্রে যেকোনও ধরনের অনিয়মের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো পরীক্ষার্থী, শিক্ষক বা সংশ্লিষ্ট ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ কোনও ধরনের ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। একটি স্বচ্ছ, সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প