Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ২ জুলাই ২০২৬

এইচএসসিতে প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭

এইচএসসিতে প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলেও প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

এদিন সকাল ১০টায় বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ছিলেন ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ৩ হাজার ৯৭১ জন। এরপর রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন এবং সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

অসদুপায় অবলম্বনের দায়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর শিক্ষা বোর্ডে ২ জন, কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হন। কোনও পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন। অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে।

সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার প্রথম দিনে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের অভিযোগে ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে স্থাপিত ৮টি কেন্দ্রেও নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের পাশাপাশি বিদেশের এসব কেন্দ্রেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ