Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

১৭ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্বেই থামলো অজিরা

বৃষ্টিতে ভেসে গেলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ

বৃষ্টিতে ভেসে গেলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নাটকীয় এক সমীকরণের অপেক্ষায় ছিলো অস্ট্রেলিয়া। নিজেদের ভাগ্য নির্ভর করছিলো জিম্বাবুয়ে–আয়ারল্যান্ড ম্যাচের ওপর। কিন্তু ক্যান্ডিতে টানা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সে আশার প্রদীপ নিভে যায়। ফলাফল—১৭ বছর পর আবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো অজিদের।

সমীকরণ ছিলো স্পষ্ট। মিচেল মার্শ, ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলদের সুপার এইটে তুলতে হলে আয়ারল্যান্ডকে হারাতে হতো জিম্বাবুয়েকে। কিন্তু ম্যাচই শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে যায় জিম্বাবুয়ে।

অন্যদিকে সহ-আয়োজক শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে আগেই শেষ আট নিশ্চিত করে। জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৫ পয়েন্টে। অস্ট্রেলিয়ার ঝুলিতে ছিলো মাত্র ২ পয়েন্ট।

অজিরা টুর্নামেন্ট শুরু করেছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে। তবে পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে চাপে পড়ে যায় দলটি। ফলে শেষ ম্যাচে ওমানের বিপক্ষে বড় জয় পেলেও আর সমীকরণ বদলাবে না—গ্রুপ পর্বেই শেষ তাদের যাত্রা।

সর্বশেষ ২০০৯ সালে ICC Men's T20 World Cup-এ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো রিকি পন্টিং নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এবারও ইতিহাসের পুনরাবৃত্তি হলো।

এবারের আসর তাই যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মঞ্চে যেখানে তাদের নিয়মিত শক্তির পরিচয় দেখা যায়, সেখানে এবারের বিদায় নিঃসন্দেহে বড় ধাক্কা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
দূরদর্শী নেতৃত্বের প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিরোধীদলীয় নেতার সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
নতুন প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ
সংস্কারের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: নাহিদ
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আব্বাস–নজরুল–রিজভীসহ ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদীর
চাঁদ দেখা গেছে সৌদিতে, বুধবার রোজা শুরু
বিলুপ্ত হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
স্বস্তির রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার
শপথের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়
প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
মন্ত্রীসভায় শপথের পর বাগাতিপাড়ায় পুতুলকে অভিনন্দন
বৃষ্টিতে ভেসে গেলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ
পররাষ্ট্র মন্ত্রণালয় পেলেন ড. খলিলুর রহমান
মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন