Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ০০:০৫, ২৩ মার্চ ২০২৬

প্রেম নাকি পাসপোর্ট— মনিকার বিয়ে ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়

প্রেম নাকি পাসপোর্ট— মনিকার বিয়ে ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়
ছবি: সংগৃহীত

ঢাকার রাস্তায় বিতর্কিত আচরণের কারণে আলোচনায় আসা রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির আবারও শিরোনামে। এবার কারণ তার বিয়ে। বাংলাদেশি যুবক ওয়াহিদ জামান-কে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেছেন তিনি, আর সে খবর ছড়িয়ে পড়তেই সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন মনিকা। ছোট্ট কিন্তু আবেগঘন সে ভিডিওতে দেখা যায়, ঘরোয়া আয়োজনে মালা বদলের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এ দম্পতি। ভিডিওজুড়ে ছিলো হাসি, খুনসুটি আর স্বাভাবিক প্রেমময় মুহূর্ত— যা অনেক দর্শকের মন ছুঁয়ে গেছে।

ভিডিওর ক্যাপশনে সংক্ষিপ্তভাবে মনিকা লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’ তবে এ এক লাইনের ঘোষণাই যেন নতুন করে বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এ বিয়েকে ঘিরে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে অনেকেই শুভেচ্ছা জানিয়ে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে, প্রশ্ন তুলেছেন কিছু নেটিজেন— এ বিয়ে কি শুধুই ভালোবাসার, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য?

বিশেষ করে মন্তব্যের ঘরে বারবার উঠে এসেছে একটি প্রশ্ন— বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার লক্ষ্যেই কি কোনও বাংলাদেশি নাগরিককে বিয়ে করলেন মনিকা কবির? এমন মন্তব্য ঘিরে চলছে তর্ক-বিতর্ক, কেউ সমালোচনা করছেন, আবার কেউ এসব প্রশ্নকে ‘অপ্রাসঙ্গিক’ বলেও উড়িয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও ঢাকার রাস্তায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মনিকা কবির। সে ঘটনার জেরে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেয়া হয়েছিলো, যা তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

সে বিতর্ক পুরোপুরি স্তিমিত হওয়ার আগেই বিয়ের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় ফিরলেন এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ফলে ব্যক্তিগত জীবন, অতীত বিতর্ক এবং নতুন সম্পর্ক— সব মিলিয়ে এখন তিনি নেটদুনিয়ার অন্যতম আলোচিত চরিত্র।

বিয়ের ভিডিও প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলোচনা, সমালোচনা ও জল্পনা-কল্পনা। এখন দেখার বিষয়— এ নতুন অধ্যায় কি মনিকা কবিরের জন্য স্থিতি নিয়ে আসে, নাকি বিতর্কের নতুন দিগন্ত খুলে দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক