Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ২৪ মার্চ ২০২৬

জাইমা ইস্যুতে বিতর্ক, বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ আমিনুল হকের

জাইমা ইস্যুতে বিতর্ক, বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ আমিনুল হকের
ছবি: সংগৃহীত

একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আমিনুল হক। তিনি জানিয়েছেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য আন্তরিকভাবে দুঃখিত।

সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি তার আগের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেন এবং এ দুঃখ প্রকাশ করেন।

পোস্টে আমিনুল হক বলেন, সম্প্রতি জাইমা রহমান–এর ফুটবল অনুরাগ এবং ইংল্যান্ডের ক্লাব চেলসি–এর বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার প্রসঙ্গে তার দেয়া মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিলো একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিভার দিকটি তুলে ধরা। এটি ছিলো তার ব্যক্তিগত পর্যবেক্ষণভিত্তিক আলোচনা। তবে কিছু ক্ষেত্রে বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, তথ্যগত বিভ্রান্তি বা আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এ সময় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, তার বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা বিভ্রান্তিকরভাবে প্রচার না করার জন্য।

উল্লেখ্য, সম্প্রতি এক আলোচনায় স্মৃতিচারণ করতে গিয়ে আমিনুল হক দাবি করেন, লন্ডনে স্কুল পর্যায়ে পড়ার সময় জাইমা রহমান দারুণ ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে চেলসি–এর বয়সভিত্তিক দল থেকে ডাক পেয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে তাকে পেশাদার ফুটবলের পরিবর্তে পড়াশোনায় বেশি মনোযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়।

এ বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। এর প্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করে দুঃখ প্রকাশ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা