Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ৫ এপ্রিল ২০২৬

‘সারজিসের বাবা ভারতে চিকিৎসায়’—ভুয়া ফটোকার্ডে বিভ্রান্তি

‘সারজিসের বাবা ভারতে চিকিৎসায়’—ভুয়া ফটোকার্ডে বিভ্রান্তি
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম-এর বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডকে ভুয়া বলে শনাক্ত করা হয়েছে।

সম্প্রতি ‘সারজিসের বাবা চিকিৎসার জন্য ভারতে’—এমন দাবি সম্বলিত একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার হয়, যেখানে বেসরকারি টেলিভিশন Channel 24-এর লোগো ব্যবহার করা হয়। এতে অনেকেই বিভ্রান্ত হন।

তবে অনুসন্ধানী প্ল্যাটফর্ম Rumor Scanner-এর যাচাইয়ে উঠে এসেছে, এ দাবির কোনো সত্যতা নেই। সারজিস আলমের বাবা চিকিৎসার জন্য ভারতে যাননি, এবং চ্যানেল২৪ থেকেও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি মূলত চ্যানেল২৪-এর ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর থাম্বনেইল থেকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিওর থাম্বনেইলের ডিজাইন অপরিবর্তিত রেখে শুধু শিরোনাম বদলে এ বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা হয়।

যাচাইয়ের অংশ হিসেবে চ্যানেল২৪-এর ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ঘেঁটে এমন কোনও খবর বা ফটোকার্ড পাওয়া যায়নি, যা এ দাবিকে সমর্থন করে।

এছাড়া সারজিস আলম-এর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও তার বাবার অসুস্থতা বা ভারতে চিকিৎসার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

ফ্যাক্টচেক বিশ্লেষণে আরও জানা যায়, সংশ্লিষ্ট ভিডিওতে সারজিস আলম ২০২৪ সালের আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। সেখানে তার বাবার চিকিৎসা সংক্রান্ত কোনও মন্তব্য ছিলো না।

সব মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে, চ্যানেল২৪-এর নামে প্রচারিত ‘সারজিসের বাবা চিকিৎসার জন্য ভারতে’ শীর্ষক ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং ডিজিটালি সম্পাদিত।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকরা
এনআইডি সংশোধনে স্বস্তি, প্রবাসীদের ভোটার নিবন্ধন হবে আরও দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত
মেসি আমার আদর্শ, তার হার দেখতে ভালো লাগে না: কুবার্সি
সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ উদ্ধার
বেনজীরকে ফেরাতে আরও এক ধাপ অগ্রগতি
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জামায়াত এমপি
রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না কংগ্রেস নেতারা
গুজবে রাজশাহীর পেট্রল পাম্পে উপচে পড়া ভিড়
শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩
দিল্লির শিক্ষার্থী আন্দোলনে গিয়ে অসুস্থ শাবানা আজমি
কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত
হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
ছাত্রাবাসে তরুণীকে চার দিন আটকে ধর্ষণের অভিযোগ
সরকারি হাসপাতালেই মিলবে পূর্ণ চিকিৎসাসেবা: প্রধানমন্ত্রী
৩১ দফা ও জুলাই সনদের ভিত্তিতেই হবে রাষ্ট্র সংস্কার: মির্জা ফখরুল
দিল্লির বিক্ষোভ যেনো আরেক জুলাই বিপ্লব