Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি সামনে সাংবিধানিক চেতনার ট্র‍াপ: আসিফ সৈকত

বিএনপি সামনে সাংবিধানিক চেতনার ট্র‍াপ: আসিফ সৈকত
ছবি: সংগৃহীত

এবার বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. কামাল হোসেনের সংবিধান পুনর্লিখনের বিরুদ্ধে দেয়া এক মতামতের সমালোচনা করেছেন ডাক্তার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত। তিনি কটাক্ষ করে বলেছেন, ড. কামাল আবারও মাঠে নেমেছেন সংবিধান নিয়ে কথা বলতে। 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

আসিফ লিখেছেন, জাদুকর ড. কামাল আবারও মাঠে, কথা বলছে সংবিধান নিয়ে। সে এখন হুবহু বিএনপির টোনে কথা বলে নিজেকে বিএনপির হাইকমান্ডের কাছে সংবিধান বিশেষজ্ঞ বন্ধু হিসাবে প্রমাণ করবে , পুরাতন চেতনা (৭১, মুক্তিযুদ্ধ) প্রজ্জ্বলিত করে সে মশালদ্বয় একটা দেবে বিএনপিকে আরেকটা ধরিয়ে দেবে ছাত্রদলকে।

তিনি আরও লিখেন, বিএনপি সামনে যে ট্র‍াপে পড়তে পারে, সেটা হলো সাংবিধানিক ট্র‍াপে, চেতনার ককটেল খাওয়ার ট্র‍াপে।

উল্লেখ্য, সম্প্রতি সংবিধান পুনর্লিখন একটি ভুল ধারণা বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন। তিনি বলেন, সংবিধানকে ফেলে দিয়ে নতুন সংবিধান করা-এটা সংস্কার নয়, এটা সংবিধানকে ধ্বংস করার একটা পথ। সংবিধান পুনর্লিখন একটা ভুল ধারণা। সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার বিবেচনাযোগ্য। বিস্তর আলোচনার পর যদি ঐকমত্য হয়, তখন সংবিধান সংশোধন করা যায়।

ড. কামাল গংদের নতুন এ তৎপরতা সুদীজন ভালো চোখে দেখছেন না। কেননা, তাদের সামনে রয়েছে কামাল গংদের প্ররোচনায় ২০১৮ সালের রাতরে ভোটের তিক্ত অভিজ্ঞতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার