Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ১৮ জানুয়ারি ২০২৬

আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

এখনও আশা ছাড়েননি হাসনাতের প্রতিদ্বন্ধী মুন্সী

এখনও আশা ছাড়েননি হাসনাতের প্রতিদ্বন্ধী মুন্সী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হলেও আশা ছাড়ছেন না তিনি। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে একটি চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন বিএনপির এ প্রার্থী।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে মনজুরুল আহসান মুন্সী বলেন, আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটি একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র।

তিনি আরও বলেন, আজ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসেছে, সেটাই চূড়ান্ত নয়। আমাদের মামলা এখন উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে। মামলার মেরিটের ভিত্তিতেই সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে।

ফেসবুক পোস্টে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয়, আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই আছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।

এর আগে শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটরিয়ামে শুনানি শেষে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এ আসনে ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়ন বাতিলের ঘটনায় কুমিল্লা-৪ আসনের নির্বাচনি পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল