Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০৬, ৬ জানুয়ারি ২০২৬

সমর্থক ও সহকর্মীদের ফেসবুক পেজে থাকার আহ্বান

ভারতবিরোধী অবস্থানের জেরে হাসনাতের ফেসবুক আইডি গায়েব

ভারতবিরোধী অবস্থানের জেরে হাসনাতের ফেসবুক আইডি গায়েব
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ জানান, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডিটি কয়েক দিন আগেই ডিজেবল করে দেয়া হয়েছে। তার দাবি, ভারতবিরোধী অবস্থান নেয়ার পর ধারাবাহিকভাবে দেয়া কিছু পোস্টের বিরুদ্ধে কপিরাইট ক্লেইম আনা হয় এবং সেটির মাধ্যমেই আইডিটি বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, ব্যক্তিগত প্রোফাইলটি বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে তিনি ভক্ত, সমর্থক ও সহকর্মীদের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ রাখতে পারেননি। এতে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও কিছুটা বিঘ্ন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত বক্তব্য, রাজনৈতিক অবস্থান ও কার্যক্রম তুলে ধরবেন। এর আগে এ পেজটি মূলত তার অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হলেও এখন থেকে তিনি নিজেই সরাসরি সেখানে সক্রিয় থাকবেন বলে জানান।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তার বক্তব্য ও সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভেরিফাইড পেজটি বেশি করে শেয়ার করার জন্য তিনি বিশেষভাবে আহ্বান জানাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, তার রাজনৈতিক অবস্থান এবং ভারতবিরোধী বক্তব্যের কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কপিরাইট অভিযোগ এনে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি ডিজেবল করা হয়েছে বলে তিনি মনে করছেন।

এ ঘটনায় এখনো ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ