Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ২২ আগস্ট ২০২৬

ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন জারদারি

মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন

মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় আসিফ আলি জারদারি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখবে এবং দেশের জনগণের কল্যাণে আরও সাফল্য অর্জন করবে।

পাকিস্তানের রাষ্ট্রপতি বলেন, অভিন্ন ইতিহাস এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যে ইতিবাচক গতি তৈরি হয়েছে, সেটিকে স্বাগত জানান তিনি।

জারদারি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

পাকিস্তানের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান জারদারি।

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের পাকিস্তান সফর হলে তা দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

অভিনন্দন বার্তার শেষাংশে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান আসিফ আলি জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, ‘এ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা গভীর করার সুযোগ সৃষ্টি করবে।’

জারদারি রাষ্ট্রপতি ফখরুলকে তার দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
এক্সিলারেটের টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়লো
চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা