Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরান যুদ্ধের প্রভাব 

জেদ্দা বিমানবন্দরে আটকা জাতীয় দলের ক্রিকেটার মুশফিক

জেদ্দা বিমানবন্দরে আটকা জাতীয় দলের ক্রিকেটার মুশফিক
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এরই প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহমান-এর সফরেও। পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন তিনি।

জানা গেছে, উমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন মুশফিক। তার আজ দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিলো। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পাল্টা ইরানি প্রতিক্রিয়ার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় একাধিক ফ্লাইট স্থগিত বা ফিরিয়ে নেয়া হচ্ছে।

মুশফিক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে। ফলে বর্তমানে তিনি হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।

নিজের পোস্টে মুশফিক লেখেন, কয়েকদিন আগে তিনি উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সফলভাবে তা সম্পন্ন করেছেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে দেশে ফেরা সম্ভব হয়নি। তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে তারা ঢাকায় ফিরতে পারবেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলার খবরের পর আঞ্চলিক আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে। অনেক দেশ তাদের আকাশপথ আংশিক বা পুরোপুরি বন্ধ রেখেছে। ফলে আন্তর্জাতিক রুটে চলাচলকারী বহু ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেয়া হচ্ছে বা বাতিল করা হচ্ছে।

এদিকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত