Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮, ২০ নভেম্বর ২০২৫

ঐতিহাসিক মাইলফলকে গ্রিনিজ-মিঁয়াদাদসহ কিংবদন্তিদের কাতারে মুশফিক

মুশফিক ১০০ তে ১০০, লিটনের সেঞ্চুরি

মুশফিক ১০০ তে ১০০, লিটনের সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজ যেন ইতিহাস নিজের হাত দিয়ে নতুন করে লেখা হলো। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামার বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। অপেক্ষা ছিলো মাত্র এক রানের—সেটি পূরণ হতেই দেড় দশকেরও বেশি সময়ের অধ্যবসায়ের পুরস্কার মিললো সেঞ্চুরির রূপে। সে সঙ্গে কিংবদন্তি গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল-হক ও গ্রায়েম স্মিথের কাতারে জায়গা করে নিলেন বাংলাদেশের এ নির্ভরযোগ্য ব্যাটার।

শততম টেস্টে ইতিহাসের পাতায় মুশফিক

বুধবার দিনশেষে মুশফিক অপরাজিত ছিলেন ৯৯ রানে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সতীর্থ লিটন দাস সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইকে এনে দেন। জর্ডান নিলের বলটি স্কয়ার লেগে ঠেলে মাইলফলক স্পর্শ করতেই হাত উঁচু করে কৃতজ্ঞতা জানান তিনি।

এ সেঞ্চুরির মাধ্যমে বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে তিন অঙ্কের ইনিংস খেললেন মুশফিক। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শততম টেস্টে মোট ১২ বার সেঞ্চুরি দেখা গেলো; রিকি পন্টিং যদিও করেছিলেন দুটি। সর্বশেষ এমন কীর্তি ছিলো জো রুট ও ডেভিড ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৩ সেঞ্চুরির তালিকায়ও মুমিনুল হকের সঙ্গে এখন যৌথভাবে শীর্ষে উঠে এলেন মুশফিক। ২১৪ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলে হাম্প্রিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেও দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় লিখে গেলেন তিনি। তার বিদায়ে লিটনের সঙ্গে ১০৮ রানের জুটি ভাঙে।

লিটন দাসের ব্যাটে সেঞ্চুরির আলো

সতীর্থের সেঞ্চুরির ঠিক পরপরই চার মেরে অর্ধশতকে পৌঁছান লিটন দাস। এরপর ধীরে ধীরে ইনিংস মেলে ধরতে থাকেন এ উইকেটকিপার ব্যাটার।

বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির কয়েক ওভার আগেই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি। সাতটি চার ও দুটি ছক্কায় সাজান তিন অঙ্কের ইনিংস। মুমিনুলের বিদায়ের পর যখন বাংলাদেশ ২০২ রানে ৪ উইকেটে অস্বস্তিতে, তখনই মুশফিক–লিটন জুটির স্থিরতায় স্কোরবোর্ডে যোগ হয় প্রয়োজনীয় স্থিতি।

দিনশেষে মুশফিক ছিলেন ৯৯ রানে ও লিটন ৪৭ রানে। তৃতীয় দিনের শুরুতে মুশফিক সেঞ্চুরি তুলে ফিরে গেলেও লিটন এগিয়ে যান আরও দূরে। ১১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৮২ রান—যেখানে মুশফিক ও লিটনের জুটি দলের ইনিংসকে তুলে দিয়েছে শক্ত ভিতের ওপর।

শততম টেস্টে সেঞ্চুরি কোনও সাধারণ ঘটনা নয়—বিশ্ব ক্রিকেটে এটি বিশেষ সম্মান, আর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি এক অনন্য অর্জন। সে অর্জনের সঙ্গী হয়েছেন লিটন দাসও, নিজের ব্যাটে তুলে এনে আরেকটি সেঞ্চুরি। মিরপুরের উইকেটে আজ যে গল্প লেখা হলো, তা বহু বছর পরও স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত