Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ এপ্রিল ২০২৬

পদত্যাগ না করেই নির্বাচনে লড়বো: তামিম ইকবাল

পদত্যাগ না করেই নির্বাচনে লড়বো: তামিম ইকবাল
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচন ঘিরে নানা আলোচনা চলছিলো। বিশেষ করে নির্বাচনে অংশ নিতে হলে তামিম ইকবালকে পদত্যাগ করতে হতে পারে কি না—এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেট অঙ্গনে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সাবেক জাতীয় দল অধিনায়ক তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছেন, তিনি পদত্যাগের কথা ভাবছেন না এবং আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেবেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালনা পর্ষদ ভেঙে তিন মাসের জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। সে কমিটির প্রধান করা হয় তামিম ইকবালকে। জাতীয় দলের সাবেক অধিনায়কের নেতৃত্বাধীন এ কমিটির প্রধান দায়িত্ব আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করা।

আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে সভায় পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তামিম।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি। আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে, আমি সেটাই অনুসরণ করবো। অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি।

তিনি আরও বলেন, দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে এসেছেন।

তামিমের ভাষায়, প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।

বিসিবির নির্বাচনকে ঘিরে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে যেসব আলোচনা রয়েছে, সে বিষয়েও কথা বলেন তিনি। তামিম আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এতো কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।

ক্রিকেট অঙ্গনের অনেকে মনে করছেন, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক হিসেবে তামিমের প্রশাসনে আসা বিসিবির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে একই সঙ্গে নির্বাচন আয়োজনকারী কমিটির প্রধান হয়েও নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনাও রয়েছে ক্রিকেট মহলে।

এদিকে আসন্ন বোর্ড সভাকে ঘিরে বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব, নির্বাচন পদ্ধতি ও নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে ক্রিকেটাঙ্গনে বাড়ছে আগ্রহ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা